1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:48 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শহরটি ঢাকা পড়েছে মাকড়সার জালে

  • আপডেট টাইম : Saturday, September 22, 2018
  • 343

বাংলা ফটো নিউজ : যে দিকে চোখ যায়, শুধূ মাকড়সার জাল। যেন দৈত্যের মতো বিশালাকার সাদা ফেনায় ছেয়ে গেছে গোটা সমুদ্রতট। দক্ষিণ গ্রিসের শহর আইতোলিকোর সমুদ্রতটে এ ছবি প্রায় দেখা যায়।

মাকড়সা দেখলেই যারা ভয়ে পালান, তাদের কাছে এ যেন দুঃস্বপ্ন! এক-আধটা মাকড়সার জাল নয়, গ্রিসের ওই শহরের সি-বিচে প্রায় ১ হাজার ফুট দীর্ঘ জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে সে জাল। যেন মাকড়সারা এক সঙ্গে মিলে হামলা চালিয়েছে।

ইউটিউবে শহরের এই ছবির একটি ভিডিও পোস্ট করেছেন জিয়ানিস জিয়ানাকোপৌলস। স্ট্রেচ স্পাইডার নামে পরিচিত এই মাকড়সার পোশাকি নাম টেট্রাগনাথা এক্সটেনসা। উপকূলবর্তী এলাকাতেই এদের বসবাস।

ছোটখাটো-রোগাপাতলা চেহারার এই মাকড়সারা ডাঙার থেকে পানিতে অত্যন্ত দ্রুত গতিতে যাতায়াত করতে পারে। মলিকিউলার বায়োলজিস্ট মারিয়া চাটজাকি জানিয়েছেন, এই মাকড়সাগুলো মানুষের কোনও ক্ষতি করে না।

গ্রিসের আথেন্স থেকে প্রায় তিনশ কিলোমিটার দূরে আইতোলিকোতে এই ছবি দেখা যায় কেন? মলিকিউলার বায়োলজিস্ট মারিয়া চাটজাকি সে উত্তরও দিয়েছেন। তিনি জানান, আসলে ওই জালের আড়ালে অসংখ্য মাকড়সা তাদের যৌনক্রিয়া চালায়।

মেঘের মতো সাদা জালে ছেয়ে যায় গোটা শহরের সমুদ্রতট, গাছপালা, গাড়ির ছাদ, পরিত্যক্ত বোটের গায়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews