1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 28, 2026, 11:05 am
শিরোনামঃ

বৃহস্পতিবার রাজধানীতে জনসভা করবে বিএনপি

  • আপডেট টাইম : Monday, September 24, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : আগামী বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার জনসভা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ তথা পুলিশ, গণপূর্ত দপ্তর ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। জনসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক বিষয় নিয়েই এ জনসভা হবে। জনসভায় কি ঘোষণা হবে সেটা সেদিনই জানতে পারবেন।

এ সময় ‘গণমাধ্যমের একাংশ আওয়ামী লীগের প্রতি অবিচার করছে’- ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে রিজভী বলেন, আমরা মনে করি অবিচার করছে না, বরং গণমাধ্যমের বিরাট অংশ সাহসের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছে। সংবাদমাধ্যমের গলায় দড়ি ঝোলাতে ডিজিটাল নিরাপত্তা আইন করে ওবায়দুল কাদের সাহেবদের তৃপ্তি মিটছে না, তাই এখন গোটা গণমাধ্যমকেই পকেটে ঢোকানোর চেষ্টায় কিছুটা বেগ পাওয়াতে আফসোস করে নানা কথাবার্তা বলছেন।

এ ছাড়াও তিনি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র প্রতি সরকারের আচরণের ঘটনাগুলো প্রকাশ হওয়ায় দেশবাসীসহ বিশ্ববাসী হতবাক হয়েছে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের প্রধান বিচারপতিকে যেভাবে সরকার লাঞ্ছিত করেছে তাতে আওয়ামী লীগের রাজনীতির বিকৃত সংস্কৃতি আবারও জনগণের কাছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews