1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 8, 2026, 9:57 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

আইএসআই-র নতুন প্রধান আসিম মনির

  • আপডেট টাইম : Wednesday, October 10, 2018
  • 395

বাাংলা ফটো নিউজ : পাকিস্তানে লেফটেন্যান্ট জেনারেল আসিম মনিরকে সামরিক গোয়েন্দা সংস্থার (ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স-আইএসআই) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বুধবার ডন ডটকম জানায়, আইএসআইয়ের সদ্য প্রাক্তন ডিজি নাভিদ মুক্তার অবসরে যাচ্ছেন। তবে পরবর্তী ডিজি যে মনির হতে যাচ্ছেন এটা আগে থেকে অনেকে ধারণা করছিলেন।

পাকিস্তানের সেনাবাহিনী গত সেপ্টেম্বর মাসে আসিম মনিরসহ আরো ৫ জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেয়।

চলতি বছরের মার্চ মাসে লেফটেন্যান্ট জেনারেল আসিম মনির ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পদক অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews