1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

পাকিস্তান সীমান্তে ইরানের নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য অপহৃত

  • আপডেট টাইম : Tuesday, October 16, 2018
  • 363

বাংলা ফটো নিউজ : পাকিস্তান সীমান্ত থেকে ইরানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ১১ জন সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের লুলাকদান এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছে। আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর অপহৃত সদস্যদের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ এবং সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য রয়েছেন।

ইরানের গণমাধ্যমগুলোতে মঙ্গলবার সকালের দিকে অপহৃতদের সংখ্যা ১৪ জন বলে জানানো হলেও পরে ফার্স নিউজ বলেছে ১১ জন সদস্যকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা অপহরণের সঙ্গে জড়িত বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। অপহৃতদের উদ্ধারের জন্য ইরানের নিরাপত্তা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews