1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

এবার সৌদি কারাগারে নির্যাতনে মারা গেলেন সাংবাদিক আবদুল আজিজ

  • আপডেট টাইম : Wednesday, November 7, 2018
  • 392

বাংলা ফটো নিউজ : সৌদি আরবে কারাগারে আটক অবস্থায় নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন সাংবাদিক ও লেখক তুর্কি বিন আবদুল আজিজ আল-জাসর।

সৌদি আরবভিত্তিক আরবি ভাষার গণমাধ্যম দ্য নিউ খালিজের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে দ্য নিউ খালিজ জানায়, ‘কাশকুল’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট সৌদি কর্তৃপক্ষ ও রাজপরিবার সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের নানা রকম ঘটনা ফাঁস করে থাকে। আল-জাসর এই অ্যাকাউন্টটি চালান- এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গত মার্চে আল-জাসরকে দুবাই থেকে গ্রেপ্তার করেছিল সৌদি পুলিশ। দুবাইয়ে টুইটারের আঞ্চলিক কার্যালয়ে গুপ্তচর নিয়োগের মাধ্যমে কাশকুলের অ্যাডমিন হিসেবে এই সাংবাদিককে তারা শনাক্ত করে।

গ্রেপ্তারের পর পুলিশের কাছে আটক অবস্থায়ই দিনের পর দিন নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি।

নিউ খালিজের বক্তব্য, এই গুপ্তচররা সৌদি সাইবার আর্মির সদস্য। এই আর্মি প্রতিষ্ঠা করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক সহযোগী সৌদ আল-কাহতানি।

অবশ্য আল-কাহতানি সম্প্রতি নিজেই এক টুইটবার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, টুইটারে ভুয়া নাম কখনোই এ ধরনের সরকারবিরোধী অ্যাকাউন্টের পেছনে থাকা ব্যক্তিদের সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে রক্ষা করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews