1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 1:56 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ইতালিতে আইয়ুব বাচ্চুর স্মরণে ‘রূপালী গিটার’

  • আপডেট টাইম : Sunday, November 11, 2018
  • 427

বাংলা ফটো নিউজ : একেই বলে ভালোবাসা। ‘শিল্পীর মৃত্যু নেই, আইয়ুব বাচ্চু বেঁচে আছেন, থাকবেন সবার হৃদয়ে শিরোনামে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে মিউজিক্যাল অনুষ্ঠান ‘রূপালী গিটার’।

কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে ‘রূপালী গিটার’ অনুষ্ঠানে রোমের স্থানীয় একটি হলে, চার কণ্ঠশিল্পী শহিদ, সান্টু, মানসিব ও নাজিম যেন, তাদের সেই কণ্ঠে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুকে খুঁজে ফেরে। তবে আয়োজনটির পেছনে উদ্যোক্তা ছিল ড্রামার দিপু।

অনুষ্ঠানের কারিগর মনিরুজ্জামান মনির এর পরিকল্পনায় এবং সুস্মিতা সুলতানার উপস্থাপনায় শুরুতেই প্রয়াত আইয়ুব বাচ্চুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরব প্রার্থনা করা হয়।

সংগীত আয়োজনটি ‘বাংলাদেশ’ দিয়ে শুরু হয়। এরপর একে একে সাড়া জাগানো.. কেউ সুখী নয়, কষ্ট পেতে ভালোবাসি, ফেরারি মন, সেই তুমি, উড়াল দেব আকাশে এবং এই রূপালী গিটার সহ মোট ১৭টি গানই যেন দর্শকদের মন ছুঁয়ে যায়।

এ সময় স্থানীয় সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

ইতালীব্যাপী শুরু হওয়া মিউজিক্যাল ট্যালেন্ট শো ‘দি রাইজিং স্টার’-এর পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা এবং সাংস্কৃতিমনা একটি পরিবেশ সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সকলেই প্রত্যাশা করেন, শিল্পীর মৃত্যু নেই, রোম শহরের মতো বিশ্বের কোনো না-কোনো প্রান্তে বেজে উঠবে ‘রূপালী গিটার’ আর এভাবেই বেঁচে থাকবেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews