1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 23, 2026, 4:10 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হয় যে দেশে

  • আপডেট টাইম : Thursday, November 15, 2018
  • 839

বাংলা ফটো নিউজ : বাজারে সাধারণত টাকার বিনিময়ে পণ্য কেনা হয়। আর সেই সব বাজার হয়ে থাকে শাক-সবজির, বইয়ের, পোশাকের, খাবারসহ আরো অনেক পণ্যের। কিন্তু রাস্তার পাশে এমন একটি বাজার আছে যেখানে বস্তা বস্তা টাকা মেলে। আর সেই টাকাও লাইন দিয়ে কিনে নেয় মানুষ।

বিচিত্র এই বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। এখানে কেজি দরে বিক্রি হয় টাকা। তবে সেই টাকা জাল নয়। একেবারে আসল টাকা। যা দিয়ে দৈনন্দিন চাহিদার ভিত্তিতে পণ্য কিনে থাকে মানুষ। খোলা রাস্তায় দিন-দুপুরে ক্রেতারা বিনিময় করে নিয়ে যায় রাশি রাশি নোট। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে গেলে টাকার বস্তা নিয়ে বের হতে হয় এখানে।

এরকম বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামোই দায়ী। এখানকার মুদ্রাকে বলা হয় ‘শিলিং’। যার দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমালিল্যান্ডে টাকার দাম এতই কম যে, এ টাকার বাজারে নিরাপত্তা নেই। এমনকি ছিনতাইকারী, চোর, ডাকাতও এই ‘শিলিং’ চুরি করতে আগ্রহ দেখায়নি। তাই রাস্তার পাশে পথের উপর ‘শিলিং’ ফেলে রেখে বিক্রি হলেও কোনও অসুবিধা হয়নি।

জানা যায়, ২০০০ সালে এক ডলার ছিল ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি। ২০১৭ সালে প্রথম দিকে ৯ হাজার শিলিংয়ের সমান ছিল এক ডলার। শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে বর্তমানে এক মার্কিন ডলারের দাম ৫৮১ শিলিংয়ের কাছাকাছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews