1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:18 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

১৬ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত

  • আপডেট টাইম : Saturday, March 31, 2018
  • 419

বাংলা ফটো নিউজ : গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৬ নিহত এবং অন্তত ১৪০০ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৩০ মার্চ) শুরু হওয়া ‘ভূমি দিবস’ উপলক্ষে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ডাকা ছয় সপ্তাহব্যাপী গণবিক্ষোভে প্রায় দশ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী যোগ দেয়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি বাহিনী গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।

বলা হচ্ছে, নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরও রয়েছে।

ইসরায়েলি বাহিনীর তরফ থেকে দাবি করা হচ্ছে, ছয়টি স্থানে দাঙ্গা সৃষ্টির করার চেষ্টা হলে তা প্রতিহত করতে মূল প্ররোচকদের লক্ষ্য করে গুলি করা হয়।

‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শীর্ষক এই বিক্ষোভে চালিয়ে যেতে ফিলিস্তিনিরা সীমান্তে অন্তত পাঁচটি তাঁবু গেড়েছে। বলা হচ্ছে, এই বিক্ষোভ চলবে ১৫ মে পর্যন্ত। আন্দোলনকারীরা ইসরায়েলের দখলকৃত তাদের আবাসসহ ভূমি ফিরে পাওয়ার জোর দাবি তুলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews