1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 6:14 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

অনলাইনে বিডা’র ১৪টি নতুন সেবা

  • আপডেট টাইম : Friday, December 11, 2020
  • 1663

বাংলা ফটো নিউজ, নিউজ রুম:
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন করে যুক্ত হয়েছে ১৪টি নতুন সেবা বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা অতিদ্রুত সহজেই অনলাইনে সেবাসমূহ প্রাপ্ত হবেন।

যেসব সেবা পাওয়া যাবে: পরিবেশ অধিদপ্তরের ১২টি (পরিবেশগত ছাড়পত্র দেওয়া (লাল); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (সবুজ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (লাল); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (সবুজ); অবস্থানগত ছাড়পত্র দেওয়া; ইআইএ অনুমোদন; টিওআর অনুমোদন; জিরো ডিসচার্জড্‌ অনুমোদন ও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের ১টি বৈদেশিক কোম্পানি (ব্রাঞ্চ/লিয়াজো/রিপ্রেজেন্টেটিভ অফিস) রেজিস্ট্রেশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ১টি ১ম এডহক শিল্প আইআরসি সুপারিশ দেওয়াসহ মোট ১৪টি সেবা এবং পূর্বের ২১টি সেবা, সর্বমোট ৩৫টি বিনিয়োগ সেবা এখন থেকে বিনিয়োগকারীরা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রাপ্ত হবেন।

জুম প্ল্যাটফর্মের ভার্চ্যুয়াল অনুষ্ঠানের শুরুতে বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন। বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস এর উপরে ভার্চ্যুয়াল প্রেজেন্টেশন করেন, এসময় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews