1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 3:14 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সিরিয়ায় মার্কেটে রকেট হামলায় নিহত ৩৫

  • আপডেট টাইম : Thursday, March 22, 2018
  • 432

বাংলা ফটো নিউজ : সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে একটি মার্কেটে মঙ্গলবার রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলার শিকার কাশকৌল বাজারটির খুব কাছেই সরকার বিরোধী যোদ্ধাদের ঘাঁটি। ওই ঘাঁটিতেও রুশ-সিরীয় যৌথ বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

উদ্ধারকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকার বিরোধী বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা হিসেব পরিচিত পূর্ব গৌতায় রুশ-সিরীয় বিমান হামলায় এ নিয়ে প্রায় ৫৬ জন নিহত হয়েছেন।

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি বিদ্যালয়ে বিমান হামলায় ১৬ শিশু ও ৪ জন নারী নিহত হয়েছেন। বিদ্যালয়টি নারী ও শিশুদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

সিরীয় সেনাদের দাবি, সরকার বিরোধীরাই রাজধানী দামেস্কে একের পর এক হামলা চালাচ্ছে। এসব হামলায় সাধারণ নাগরিকরদের লক্ষ্য করা হচ্ছে। তবে আসাদ সরকারের সেনাদের এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সরকার বিরোধী গোষ্ঠী। তাঁদের দাবি তাঁরা কখনো সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়নি।

২০১৩ সাল থেকে পূর্ব গৌতা এলাকাটি বাশার আল আসাদ বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গত মাস থেকে রাশিয়ার সমর্থনে আসাদ সরকার ওই এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews