1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 5:18 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

বিমানবালাদের নগ্ন করে তল্লাশি

  • আপডেট টাইম : Saturday, March 31, 2018
  • 386

বাংলা ফটো নিউজ : নিরাপত্তার কারণে অনেক সময়ই তল্লাশির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু এমন নজির আগে কখনো দেখা যায়নি। প্রথমবারের মতো ভারতের বেসরকারি বিমানসংস্থা স্পাইস জেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নিরাপত্তারক্ষীদের দিয়ে বিমানবালাদের নগ্ন করে তল্লাশি করে।

পরে স্পাইস জেটের শীর্ষ কর্মকর্তারা বিক্ষোভকারী বিমানবালাদের সাথে সোমবার উচ্চপর্যায়ের বৈঠকে বসার আশ্বাস দিলে কাজে যোগ দেন তারা। তবে আশ্বাস মেলার আগে চেন্নাই বিমানবন্দর থেকে কলম্বোগামী আন্তর্জাতিক একটি ফ্লাইটসহ দু’টি বিমানের উড্ডয়নে এক ঘণ্টারও বেশি বিলম্ব হয়েছে।

বিমানবালারা বলছেন, গত কয়েকদিন ধরে বিমান থেকে নামার পরপরই তাদের নগ্ন করে তল্লাশি করা হয়। শৌচাগারেও যেতে দেয়া হয় না। শরীর তল্লাশির পাশাপাশি তাদের ব্যাগ, ব্যক্তিগত সামগ্রীও খুলে দেখা হয়।

এমনকি তাদের হাতব্যাগ থেকে স্যানিটারি ন্যাপকিন ফেলে দিতেও বাধ্য করে বিমানসংস্থার নিরাপত্তারক্ষীরা। কর্তৃপক্ষের নির্দেশেই এমন তল্লাশি বলে জানায় নিরাপত্তারক্ষীরা।

বেসরকারি এই বিমান সংস্থার সন্দেহ, বিমানের খাবার অসাধু উপায়ে বিক্রি করেন বালারা। সেই অর্থ ও বিমানের অন্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগও করা হয়। যে কারণে বিমান থেকে নামার পর তাদের শৌচাগারেও যেতে দেয়া হয় না।

ভারতের বেসরকারি এই বিমানসংস্থা বলছে, কাজ থেকে ফেরার সময় কর্মীদের তল্লাশি চালানোর নিয়ম পৃথিবীর সব দেশেই আছে। এক্ষেত্রেও তাই করা হয়েছে। এ কাজ প্রশিক্ষিত নিরাপত্তারক্ষীদের দিয়ে বন্ধ ঘরের মধ্যে করানো হয়। অবশ্যই নারী কর্মীদের নারী নিরাপত্তারক্ষী ও পুরুষ কর্মীদের পুরুষ নিরাপত্তারক্ষীরাই তল্লাশি করেন।

স্পাইস জেটের দাবি, যেখানে প্রত্যেকদিন হাজার হাজার যাত্রীকে নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে বিমানকর্মীদের কেন তল্লাশি করা হবে না?

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানের কর্মীদের তল্লাশির কথা স্বীকার করেছে স্পাইসজেট। কর্তৃপক্ষ বলছে, অনেক কর্মী বিমান থেকে পাওয়া অর্থ ও অন্য মূল্যবান জিনিসপত্র চুরি করেন। গত ২৮ ও ২৯ মার্চ বিভিন্ন বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এমন অনেক বিমানকর্মীকে হাতেনাতে ধরার দাবিও করেছে স্পাইস জেট।

চেন্নাই বিমানবন্দরে বিমানবালাদের বিক্ষোভের ভিডিও প্রকাশ হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ভিডিওতে দেখা যায়, স্পাইসজেটের ইউনিফর্ম পরা একদল বিমানবালা বিক্ষোভ করছেন। নিরাপত্তারক্ষীরা তাদের শরীরে আপত্তিকরভাবে হাত দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews