1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:28 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সেরাম ইনস্টিটিউটে আগুন: ৫ মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Friday, January 22, 2021
  • 688

বাংলা ফটো নিউজ ডেস্ক:
নার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকা-ের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে একইদিন দুপুর ৩টার দিকে পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানায় এ অগ্নিকা-ের ঘটে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

পুনের পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। টিকা তৈরি ও মজুত করার জায়গাটি নিরাপদেই আছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের পাশেই ছিল সেরামের ওই নির্মাণাধীন ভবন। টিকা তৈরির কাজ সেখানে শুরু না হলেও তার প্রস্তুতি চলছিল।

শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খালি করে দেওয়া হয়েছে সেরামের ওই ভবনটি। ভিতরে কেউ আটকে আছেন কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews