1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 5:16 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ভারতের মধ্যপ্রদেশে ভবন ধসে নিহত ১০

  • আপডেট টাইম : Sunday, April 1, 2018
  • 393

বাংলা ফটো নিউজ : ভারতের মধ্যপ্রদেশের শহর ইন্দোরে ভবন ধসে কমপক্ষে দশজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

শনিবার (৩১ মার্চ) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে শহরের একটি জনাকীর্ণ বাসস্ট্যান্ডের কাছে এ ভবন ধসের ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও ফায়ার ব্রিগেডের একটি বড় দল উদ্ধার কাজ চালাচ্ছে।

উদ্ধারকর্মীরা মনে করছেন ধ্বংসস্তূপের নিচে আরও দুই থেকে পাঁচ জন আটকা পড়ে থাকতে পারে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দ্রুত তাদের উদ্ধার করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। এদেরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, ধসে পড়া ভবনটি হোটেল বা লজ হিসেবে ব্যবহৃত হতো। চারতলা ভবনটি প্রায় ৫০ বছরের পুরনো এবং অনেক দিন ধরে জড়াজীর্ণ অবস্থায় ছিল।

পুলিশের প্রাথমিক তদন্তে জানানো হয়, একটি ভাড়ি যানবাহন এসে ভবনটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews