1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

পশ্চিমবঙ্গে ভিক্ষুক বেশি

  • আপডেট টাইম : Thursday, March 22, 2018
  • 367

বাংলা ফটো নিউজ : ভারতের ৩৬টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভিক্ষুকের সংখ্যায় এখন শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সবচেয়ে কম ভিক্ষুকের বাস ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে। গতকাল মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচারমন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট লোকসভায় এ কথা জানিয়েছেন।

চাঁদ গেহলট বলেছেন, ভারতে এখন ৪ লাখ ১৩ হাজার ৬৭০ জন ভিক্ষুক বাস করছে। এর মধ্যে অবশ্য ভবঘুরেদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে বেশি ভিক্ষুকের বাস পশ্চিমবঙ্গে। এর মধ্যে নারী ভিক্ষুক ৪৮ হাজার ১৫৮ জন।

ভিক্ষুকের সংখ্যায় ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ। সেখানে রয়েছে ৬৫ হাজার ভিক্ষুক। আর তৃতীয় স্থানে রয়েছে বিহার রাজ্য। বিহারে বাস ২৯ হাজার ভিক্ষুকের।

ভারতে সবচেয়ে কম ভিক্ষুকের বাস কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে—মাত্র দুজন। সেখানে ৬৫ হাজার ৪৭৩ জন মানুষের বাস। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এটি ভারতের সবচেয়ে ক্ষুদ্র কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য। ৩২ দশমিক ৬৯ বর্গকিলোমিটার বিস্তৃত এলাকা নিয়ে ৩৬টি ছোট-বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপাঞ্চল গঠিত। এর মধ্যে ১০টিতে জনবসতি রয়েছে। ১২টি প্রবাল দ্বীপ।

ভারতের সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভিক্ষুকের বাস রাজধানী দিল্লিতে। এখানে রয়েছে ২ হাজার ১৬৭ জন ভিক্ষুক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews