1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:19 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় সাবেক এমপিসহ বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : Thursday, March 17, 2022
  • 744

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় নাশকতার পরিকল্পনা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ বিএনপির ১২ নেতাকর্মীর নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (১৬ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়। সেদিন রাতেই আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেফতার হলেন- আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া এলাকার নবী হোসেনের ছেলে শাহিন মিয়া (২৪), মোসলেম উদ্দিনের ছেলে মো. সোহান (২০), মো. জজ আলীর ছেলে মো. মালেক (৩৫) এবং শেহের আলীর ছেলে মো. জসিম (৪৮)।

মামলায় পলাতক আসামিরা হলেন- আশুলিয়ার জিরাবো এলাকার মৃত দেওয়ান ইদ্রিসের ছেলে দেওয়ান মো. সলাউদ্দিন বাবু (৬০), আব্দুর মালেকের ছেলে সোবাহান ও জহিরুল, মৃত রফিক মাব্বরের ছেলে হাবিবুর রহমান (৪২), চাকল গ্রামের মৃত আবদুল্লাহের ছেলে আ. সালাম (৫০), মৃত তালেবর প্রামানিকের ছেলে আব্দুল হাই আবু তারু মাদবর (৫৮), পানধোয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে কাজিম উদ্দিন (৪৫) ও গোকুলনগর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক আয়জল (৫৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আশুলিয়ার ঘুঘুদিয়ায় নাশকতা ও দেশকে অস্থিতিশীল পরিবেশ করার উদ্দেশ্যে সমবেত হয়ে রাস্তা বন্ধ করে দেন তারা। সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই পরিকল্পনা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও হামলা চালান আসামিরা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews