বাংলা ফটো নিউজ : সাভারে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে রুস্তম (৩০) নামে যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ সোমবার (২ মার্চ) দুপুরে সাভারের ভার্কুতা হিন্দুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বাকপ্রতিবন্ধী এক নারী মায়ের উপর রাগ করে শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে এক আত্মীর বাসায় যান। এই সুযোগে ওই এলাকার দুই বখাটে যুবক তাকে রাতে নির্জন স্থানে নিয়ে জোড় করে ধর্ষণ করে পালিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুস্তম নামে এক যুবককে আটক করা হয়েছে। বাকপ্রতিবন্ধী ওই নারীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক (তদন্ত) সওগাতুল।
Leave a Reply