বাংলা ফটো নিউজ : অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রথম বারেরমত ত্রি-বার্ষিক সম্মেলন। সোমবার (২৮ মার্চ) বিকেল তিনটায় আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটকোর বিএনসিসি একাডেমি মাঠে এ ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক,শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি,এবং ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
আরও ইপস্থিতি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবন্দ। ইতিমধ্যে ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে পুরো আশুলিয়া এলাকায় ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে। নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ উৎসব।
এ বিষয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রথমবারের মত ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল।
সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসব আনন্দ বিরাজ করছে। ইতি মধ্যে সস্মেলনের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সম্মেলনের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুনে ভরে গেছে ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক।
ইতিমধ্যে সম্মেলনের মঞ্চ পরিদর্শন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সম্মেলন থেকে আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করবেন ওবায়দুল কাদের।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে, এই ত্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে আশুলিয়া থানা আওয়ামী লীগ আরও সু-সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে এবং বিভেদ ভুলে নেতাকর্মীরা কাধে কাধ মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের জন্য কাজ করবেন বলে মনে করেন তারা।
Leave a Reply