1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 6:48 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়: কাদের

  • আপডেট টাইম : Wednesday, March 30, 2022
  • 437

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের উন্নয়ন, অর্জনে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়।

 

বুধবার (৩০ মার্চ) সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমনি’র পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ এবং ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান একথা বলেন তিনি।

 

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিলো তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, এটা তাদের গাত্রদাহের কারণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসুমনি পাঠশালা শিল্পীদের বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন।

 

হাসুমনি পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews