1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:19 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না: কাদের

  • আপডেট টাইম : Saturday, April 9, 2022
  • 512

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তারা উদ্দেশ্যমুলকভাবে অপপ্রচার করছেন বলেও তিনি জানান।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের অর্ন্তগত ইউনিটগুলোর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলছেন তারা হয় না জেনে বলছেন, না হয় উদ্দেশ্যমুলকভাবে অপপ্রচার করছেন। আমাদের ক্যাপিটাল এ্যাকাউন্ট উন্মুক্ত নয়, শ্রীলঙ্কার মতো কেউ ইচ্ছা করলে বিদেশে ডলার পাঠাতে পারবে না। শিক্ষা, চিকিৎসা যে কোনো কাজে বিদেশে টাকা পাঠাতে হলে একাউন্ট ওপেন করে তার পাঠাতে হবে। অনেকে মেগা প্রকল্পের কথা বলেন, পদ্মাসেতু বিদেশি ঋণ নির্ভর নয়। আমাদের টাকায় শেখ হাসিনা পদ্মাসেতু করছেন, বিদেশি ঋণ নেই। কোনো বিদেশি ঋণ নিয়ে এতো বড় মেগা প্রকল্প হয় না। বঙ্গবন্ধুর কন্যা সারা বিশ্বকে দেখিয়েছেন আমরা পারি।

তিনি আরও বলেন, আমাদের পদ্মসেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। শ্রীলঙ্কার বেশির ভাগ ঋণ অল্প সময়ে, কঠিন শর্তে, অধিকতর সুদের হারে পরিশোধ করতে হচ্ছে। আমাদের অধিকাংশ ঋণ দীর্ঘ মেয়াদে পরিশোধ করতে হচ্ছে। আজকে পদ্মাসেতু, কর্ণফুলি টার্নেল, মেট্রোরেলের বিরুদ্ধে অপপ্রচারের পর এখন তারা লেগেছে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। করোনার সংকট কাটিয়ে আজ তৃণমূল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ভারসাম্য পর্যায়ে রয়েছে। বাংলাদেশে তেমন কোনো সংকট হয়নি। তাই আমি অপপ্রচারকারিদের উদ্দেশ্যে বলতে চাই, অপপ্রচার করে লাভ নেই। বাংলাদেশ ইনশাআল্লাহ কখনও শ্রীলঙ্কা হবে না।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি নদীতে বঙ্গবন্ধু টানেলের কাজ প্রায় শেষ। এগুলো নিয়ে অনেক অপপ্রচার করা হয়েছে কিন্তু অপপ্রচার করে অগ্রযাত্রা থামানো যায়নি। এখন অপ্রচার করতে গিয়ে অনেকে শ্রীলঙ্কার পথে হাঁটছে। বলছে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হবে।

তিনি বলেন, রোজার আগে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছিলো এখন সেটা সহনীয় পর্যায়ে এসেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কখনও ঋণ খেলাপি হয়নি। শ্রীলঙ্কার জাতীয় আয়ের তুলনায় ঋণের অনুপাত শতকরা ৬১ ভাগ। আর আমাদের ঋণের অনুপাত শতকরা ১৪ ভাগ। করোনার সংকট কাটিয়ে এ বছর আমাদের রফতানি আয় রেকর্ড অতিক্রমণ করতে যাচ্ছে। আমাদের মুদ্রা ডলারের বিপরীতে স্থিতিশীল। শ্রীলঙ্কার ফরেন কারেন্সি রিজার্ভ মাত্র ২ বিলিয়ন ডলার। আর আমাদের রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার, বিশাল পরিমাণ রিজার্ভ। শ্রীলঙ্কাকাকে ঋণ দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সক্ষমতা দেখিয়েছেন।

কাদের আরও বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই অগ্রসরমান বাংলাদেশই থাকবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাই থাকবে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে আগামী নির্বাচনে আমরা বিজয়ের বন্দরে ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। আগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ের বন্দরে পৌঁছাবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এ পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কর্ণেল (অব.) ফারুক খান, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ। সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৮০২টি ইউনিটের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পদকদের শপথ বাক্য পাঠ করায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews