1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:19 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ব্যস্ত কর্মসূচি আওয়ামী লীগের, লক্ষ্য জাতীয় সম্মেলন

  • আপডেট টাইম : Friday, May 6, 2022
  • 768

বাংলা ফটো নিউজ : আগামী ডিসেম্বরের মধ্যে দলের জাতীয় সম্মেলন করার মধ্য দিয়ে তৃনমুলকে সুসংগঠিত করতে সারা দেশের বিদ্যমান মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোকে সম্মেলনের মাধ্যমে গতিশীল করতে ঈদ পরবর্তী রাজনীতিতে ব্যাস্ত কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এই লক্ষে দলের ২২ তম জাতীয় সম্মেলন এর আগেই মেয়াদোত্তীর্ণ ৪০ জেলার সম্মেলন শেষ করতে চান তারা।

 

দলীয় সূত্রে জানা যায়, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে সর্বোচ্চ শক্তিশালী এবং গতিশীল করতে আওয়ামী লীগ। একই সাথে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রগতি জনগণের মাঝে তুলে ধরেটানা চতুর্থ বার ক্ষমতায় যেতে চায় দলটি।সেক্ষেত্রে লক্ষ হচ্ছে সম্মেলনের মাধ্যমে তৃনমুলে সৎ যোগ্য এবং ক্লিন ইমেজের নেতৃত্ব প্রতিষ্ঠা করা। ইতোমধ্যে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও প্রদান করেছে।

 

এ বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত একাধিক সাংগঠনিক সম্পাদক বৃন্দের সাথে কথা বলে জানা যায়, জাতীয় সম্মেলন কে সামনে রেখে খুব দ্রুত নিজেদের দায়িত্ব প্রাপ্ত মেয়াদোত্তীর্ণ বিভিন্ন জেলা-উপজেলা, সাংগঠনিক ইউনিট এর সম্মেলন আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্যে কাজ করছেন। এরই মধ্যে একাধিক মেয়াদোত্তীর্ণ উপজেলা এবং জেলার সম্মেলন এর তারিখ ঘোষণা করা হয়েছে। যারমধ্যে ঢাকা বিভাগের মধ্যে ১২ মে ফরিদপুর জেলা, ১৯ মে গাজীপুর জেলার সম্মেলন এর তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

খুলনা বিভাগের চার জেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৪ মে মাগুরা, ১৫ মে চুয়াডাঙ্গা, ১৬ মে মেহেরপুর ও ১৭ মে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

১৫ মে ঢাকার দোহার, ১৬ মে নরসিংদির পলাশ, ২৫ মে কিশোরগঞ্জ সদর,২৬ মে হোসেন পুর,৩০ মে অষ্টগ্রাম, ৩১ মে ইটনা এবং ০২ জুন টাংগাইলের কালিহাতি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী বিভাগের মধ্যে ২১ মে পাবনার আমিনপুর থানা, ২২ মে সিরাজগঞ্জ সদর, ২৩ মে বেলকুচি, ২৪ মে জয়পুরহাট সদর, ২৮ মে নাটোরের লালপুর, ২৯ মে বাগাতিপাড়া ও ৩০ মে গুরুদাসপুর উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

 

ডিসেম্বরের আগেই মেয়াদোত্তীর্ণ কমিটি গুলোর সম্মেলন শেষ হবে কি না এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সফিউল ইসলাম নাদেল বলেন, অবশ্যই।সম্মেলন যেহেতু ডিসেম্বরে হবে, ডিসেম্বরের আগে না, তারও হয়তোবা তার আরও মাস খানেক বা মাস দুয়েক আগেই সম্মেলন শেষ করতে পারবো।

 

এখন যে সময় টা আছে আমরা সম্মেলন এর প্রস্তুতিই নিচ্ছি উল্লেখ করে তিনি বলেন, আমরা উপজেলা সম্মেলন গুলো শেষ করতেছি তারপর জেলা সম্মেলন হবে।আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু প্রতি তিন বছর পরপর সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে।এবারও স্বাভাবিকভাবেই যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে,সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা আমাদের সাংগঠনিক যে কমিটি গুলো আছে, কেন্দ্রীয় সম্মেলনের পূর্বেই আমরা সেই সম্মেলন গুলো শেষ করবো।

 

জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃনমুল কে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, অবশ্যই আওয়ামী লীগ একটি নির্বাচনমূখী দল।আমরা সংগঠন শক্তিশালী করে এবং প্রবীণ ও তরুনের সমন্বয়ে আমরা সংগঠনের কমিটি গুলো আমরা করতেছি।আগামী নির্বাচন যেহেতু বেশি দ্দূরে ।সংগঠন যাতে আরও শক্তিশালী হয়,গতিশীল হয়। সেই রকম নেতৃত্বই আমরা কমিটি গুলোতে সম্মেলন এর মাধ্যমে নেতৃত্ব বের করে আনার চেষ্টা করছি।

 

উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করছেন যে,আগামী ডিসেম্বরেই হবে আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews