বাংলা ফটো নিউজ : সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলাল চেয়ারম্যানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৯ মে) বিরুলিয়া ইউনিয়নের আকরাইনে মরহুমের বাড়ী প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এ স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী ওমর আলী মাস্টার। সভা সঞ্চালনা করেন সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দ্বীন ইসলাম, যুবদলের সাবেক কেন্দ্রিয় নেতা নাজিম উদ্দিন ভিপি ও সাভার থানা বিএনপির সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব প্রমুখ।
সভায় প্রধান অতিথি সুলতানা আহমেদ তার বক্তব্যে বলেন, মরহুম মাহমুদুল হাসান আলাল ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। দলের কর্মী ও এলাকায় সকলের প্রিয় একজন মানুষ ছিলেন তিনি। দলের সাথে তার ছিল আত্মার সম্পর্ক। দেশ ও জাতীর এ দু:সময়ে তার মতো নেতার খুবই প্রয়োজন ছিল। মরহুম আলাল বেগম খালেদা জিয়ার সকল কর্মসূচীতে স্বতঃফুর্ত অংশ নিতেন।
Leave a Reply