1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আদালতে না হলে রাজপথেই খালেদা জিয়ার মুক্তি : মওদুদ

  • আপডেট টাইম : Wednesday, April 4, 2018
  • 375

বাংলা ফটো নিউজ : আদালতে না হলে রাজপথেই খালেদা জিয়ার মুক্তি জনগন নিশ্চিত করবে বলে মন্তব্যব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ।

বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

মওদুদ আহমদ বলেন, এখন সবচাইতে আগে আমাদের এক নম্বর এজেন্ডা হলো বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা। তার মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্ন আমাদের এখন না করলেই ভালো। বেগম জিয়ার মুক্তির জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। তার সাথে সাথে তার মুক্তি নিশ্চিত করবে রাজপথে গণআন্দোলনে। সেজন্য আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে রাজপথেই, আদালতে যদি না পারে।

তিনি বলেন, যতদিন বেগম খালেদা জিয়া কারাগারে থাকবেন, প্রতিদিন তার জনপ্রিয়তা বাড়তে থাকবে। তার জনপ্রিয়তা আপনারা (সরকার) রুখতে পারবেন না। বেগম খালেদা জিয়াকে নিয়েই আমরা নির্বাচন করবো। তাকে ছাড়া দেশে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না, করতে দেয়া হবে না। নির্বাচনের জন্য আমরা একদিকে যেমন প্রস্তুতি নেবো, অন্যদিকে সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য আমাদের আন্দোলনও করব।

দলের ৮ শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট একটা গল্প বানিয়ে তারা (দুদক) বলছে যে, তারা ১২৫ কোটি টাকা উত্তোলন করেছেন। হাজার হাজার কোটি টাকা উত্তোলন করে আপনারা (ক্ষমতাসীনরা) নিয়ে যাচ্ছেন কানাডায়, আমেরিকায়, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করার জন্য।

তিনি বলেন, ৩৭ হাজার কোটি টাকা গত এক বছরে বিদেশে পাঁচার হয়েছে বাংলাদেশ থেকে। এই অর্থ পাঁচার করেছে কারা? সরকারের দলের মদপুষ্ঠ মানুষেরা। আজকে আমাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রচার করলো চরিত্রহনন করার জন্যে। এই অভিযোগের কোনো ভিত্তি নাই। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক প্রতিষ্ঠানকে এবং যারা বিরোধী দল করেন তাদেরকে নিষ্পেষিত করা, নিঃশেষ করে দেবার জন্য এটি একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি।

দুর্নীতি দমন কমিশন সরকারের ‘তল্পিবাহক’ এবং ‘মুখপাত্র’ হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী।

সংগঠনের সভানেত্রী ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে ও মনজুর হোসেন ঈসার পরিচালনায় আলোচনা সভায় দলের শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ওয়াদুদ ভুঁইয়া, ইসমাইল হোসেন বেঙ্গল, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews