1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 11:48 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে চলন্ত বাসে হাত-পা বেঁধে ডাকাতি: গ্রেফতার ১

  • আপডেট টাইম : Monday, August 29, 2022
  • 997

বাংলা ফটো নিউজ : সাভারে তিন গরু ব্যবসায়ীকে চলন্ত বাসে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে নগদ ১৯ লাখ ৮ হাজার টাকা ডাকাতির ঘটনায় জসিম (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) ভোররাতে কেরানীগঞ্জের আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) রাসেল মোল্ল্যা জানান, গত জুলাই মাসে তিন গরু ব্যবসায়ী রাজধানীর গাবতলী হাটে গরু বিক্রি করে টাকা নিয়ে মেহেরপুরে যাওয়ার জন্য সেখান থেকে একটি বাসে ওঠেন। পরে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে ডাকাতরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা গরু বিক্রির ১৯ লাখ ৮ হাজার টাকা ও মোবাইল ফোন লুটপাট করে। এরপর ডাকাতরা চলন্ত বাস থেকে তাদের ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান অজ্ঞাত ডাকাতদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

 

তিনি আরও জানান, সেই মামলার ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাছির নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়। নাছিরের দেওয়া তথ্য মতে সোমবার ভোর রাতে কেরানীগঞ্জের আলীপুর এলাকা থেকে জসিম নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতি হওয়া পাঁচ হাজার টাকা ও হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাকে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews