1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 26, 2026, 8:20 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

দুই সিটিতে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 614

বাংলা ফটো নিউজ : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সাকাল ১১ টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।

প্রথমে সকাল এগারোটায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাসান উদ্দিন সরকারের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন পত্র হস্তান্তর করেন।

এরপর দুপুর পৌনে ১২ টায় খুলনা সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে মনিরুজ্জামান মনির পক্ষে মনোনয় সংগ্রহ করেন সাবেক ছাত্র নেতা মেহেদি হাসান মিন্টু ও করুবায়েত হোসেন। রুহুল কবির রিজভী তাদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন।

মেয়র পদে বিএনপির এ মনোনয়নের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া মনোনয়ন জমা দেয়ার সময় দলের কাছে ২৫ হাজার টাকা জমা দিতে হবে।

বিএনপির এ মনোনয়ন পত্র আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এসময়ের মধ্যে যারা দলের পক্ষে নির্বাচন করতে ইচ্ছুক তারা মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। আর আগামীকাল ৬ এপ্রিল শুক্রবার দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দিতে হবে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা প্রর্যন্ত যে কোনো সময় এ মনোনয়ন পত্র জমা দেয়া যাবে।

এছাড়া আগামী ৮ এপ্রিল খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে দলের মনোনয়ন পেতে আগ্রহীদের সাক্ষাতকার গ্রহণ হবে। দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় এ সাক্ষাতকার গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews