1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:19 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আজ ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ

  • আপডেট টাইম : Monday, September 25, 2023
  • 841

বাংলা ফটো নিউজ : সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সমাবেশ করবে বিএনপি। এর একটি হবে বিকেল ৩টায় ধোলাইখালে এবং অপরটি দুপুর আড়াইটায় ঢাকার অদূরে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন স্থানে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ধোলাইখালে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আমিন বাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন একদফার যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোও সোমবার ঢাকায় সমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় খিলগাঁও তালতলা মার্কেটসংলগ্ন স্থানে, গণঅধিকার পরিষদ (নুর) বিকেল সাড়ে ৩টায় পল্টন মোড়ে এবং বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এলডিপি। গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আজ নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি।

এ ছাড়াও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। অবস্থান, সমাবেশ ও রোডমার্চসহ ইতোমধ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে বিএনপি ও তার শরিকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews