1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 6:57 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে তিন দফা দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশ

  • আপডেট টাইম : Wednesday, September 27, 2023
  • 1011

বাংলা ফটো নিউজ : সরকার পতনসহ তিন দফা দাবিতে সাভারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (পীরসাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচনকালীন সরকার নয়, জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

নির্বাচন নিয়ে তার অবস্থান পরিষ্কার করতে গিয়ে তুলে ধরেন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণের বিষয়। যার মধ্যে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, সেটি হলো-বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করা সম্ভব।

এছাড়াও ইসলামী আন্দোলনের আমির বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে। সেই সাথে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির (পিআর) পরিবর্তন করতে হবে।

এর আগে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে যোগদান করেন। এসময় জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন।

শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ করে দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এসময় সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানান।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা উত্তরের সভাপতি আলহাজ মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews