1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:17 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় মডার্ন ফায়ার স্টেশন উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : Thursday, October 5, 2023
  • 509

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সাভার সেনানিবাসস্থ জিরাবো ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি ফলক উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেন। এছাড়াও তিনি স্টেশন আঙ্গিনায় একটি গাছের চারা রোপণ করেন। এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা.এনামুর রহমান বলেন, শিল্পঘন এলাকা হওয়ায় মর্ডান ফায়ার স্টেশনটি এই এলাকার অগ্নিনিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এখানে থাকবে বিশ্বের আধুনিক সরঞ্জাম জানিয়ে তিনি বলেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে। কোন দুর্যোগ আসলে সরকার তাৎক্ষনিক ভাবে তা মোকাবেলা করে দেশবাসীর পাশে দাড়ায় বলেও বলেন তিনি।

অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সময় ফায়ার সার্ভিসের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি মন্ত্রীকে এবং তাঁর মাধ্যমে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews