1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:50 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আমিনবাজারসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

  • আপডেট টাইম : Friday, October 27, 2023
  • 577

বাংলা ফটো নিউজ : রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশকে ঘিরে ঢাকার আশপাশের নেতাকর্মীরা নানা কৌশলসহ নিয়েছেন ব্যাপক প্রস্তুতি।

এদিকে আইন শৃঙ্খলাবাহিনী যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকার প্রবেশপথ ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছে। সন্দেভাজন ব্যক্তি ও গাড়িতে তল্লাশী করছেন তারা। তবে এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল থেকে সাভারের আমিনবাজার, বিরুলিয়া মিরপুর সড়ক ও আশুলিয়া ব্রিজ এলাকায় পুলিশের এ তল্লাশী চৌকি বসানো হয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশও।

সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেল, যাত্রীবাহি বাস ও প্রাইভেটাকরসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে তল্লাশী করছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ যাছাই-বাছাই করা হচ্ছে।

এসময় ঢাকামুখী সড়কে যান চলাচলে ধীর গতি দেখা যায়।

এদিকে বিএনপির অনেক নেতাকর্মী ইতোমধ্যে সমাবেশকে ঘিরে রাজধানীতে অবস্থান করছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন নেতা।

অন্যদিকে, আওয়ামী লীগের শান্তি সমাবেশে সর্বোচ্চ লোক সমাগম ঘটনাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সাভারসহ রাজধানীর আশেপাশের এলাকার নেতাকর্মীরা।

আইন শৃঙ্খলার বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে আমাদের এ পুলিশ চেকপোস্ট। এছাড়া আগামীকাল বড় দুই দলের সমাবেশ ঘিরে কেও নাশকতা করতে না পারে সেই জন্যই এই তল্লাশী। বিশেষ করে কেউ অবৈধ অস্ত্র বা জিনিসপত্র নিয়ে ঢুকছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews