1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:00 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ক্রিমের কৌটায় ইয়াবার পার্সেল,গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Sunday, November 12, 2023
  • 613

বাংলা ফটো নিউজ : কুরিয়ার সার্ভিসে ঢাকার সাভারে আসছিল বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম। এসব ক্রিমের কৌটায় মিলল আড়াই হাজার ইয়াবা বড়ি! এসব কৌটা নিতে আসা দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকার এস এ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, পুলিশের কাছে খবর ছিল এস এ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে করে কক্সবাজার থেকে ইয়াবা সাভারে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ওই কুরিয়ার সার্ভিসের আশপাশে অবস্থান নেয় পুলিশ।

পরে নির্দিষ্ট গাড়িটি এসে পার্কিং করলে দুই ব্যক্তি গাড়িটির কাছে যায় এবং তাঁদের মালামাল বুঝে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তল্লাশি করে তাঁদের পার্শ্বেলে থাকা নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ফেস ক্রিমের কৌটার ভেতর থেকে আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে।

এ সময় বাবুল ও শরিফ নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews