1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:21 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় পোশাকশ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, February 11, 2025
  • 424

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ৫ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পোশাক শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

 

নিহত দম্পতি ‘দ্য রোজ’ নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তারা হলেন—বরগুনার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে শাওন এবং একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাওন ও হাফিজা পাঁচ মাস ধরে ওই ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পর রাতের কোনো এক সময় তারা আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন।

 

এ বিষয়ে বাড়ির মালিক আফাজ উদ্দিন বলেন, শাওন ও হাফিজা দম্পতিদের মধ্যে পারিবারিক কলহ কখনও দেখা যায়নি। এছাড়া তারা ঋণগ্রস্তও ছিলেন না বলে আমি জানতাম। গতরাতে অন্য ভাড়াটিয়ারা এই দম্পতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাকে জানায় এবং আমি থানা পুলিশকে খবর দেই।

 

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews