1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:11 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে একুশে ব‌ইমেলা ও পিঠা উৎসব শুরু

  • আপডেট টাইম : Friday, February 21, 2025
  • 663

বাংলা ফটো নিউজ : ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী একুশে বই মেলা ও পিঠা উৎসব ২০২৫।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা এলাকার রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম।

এসময় বাংলাদেশ বেতারের সাবেক প্রধান প্রকৌশলী আকতার হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিও কলোনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়া, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, সাভার পৌর জাসাসের সভাপতি মেহেদী হাসান মাসুম, রেডিও কলোনি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান ও জুলাই বিপ্লবের আহত যোদ্ধা মাসুদুর রহমান প্রমুখ।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে অনুষ্ঠানের শুরুতে বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এদিকে সকাল থেকেই বই ও পিঠাপ্রেমীদের পদচারণায় রেডিও কলোনি স্কুল এ্যান্ড কলেজ ময়দান এলাকা মুখরিত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews