1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:57 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

  • আপডেট টাইম : Monday, March 3, 2025
  • 471

বাংলা ফটো নিউজ : সাভারে তিন মাসের ‘ওভারটাইম’ বিল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন প্রতীক গার্মেন্টসের শ্রমিকেরা।

রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে মহাসড়কের উলাইল এলাকায় প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে সড়কের অন্তত ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকেরা বলছেন, তিন মাস ধরে ওভারটাইম (নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ) বিল ও বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। রমজান শুরু হওয়ার আগেও ‘দিই, দিচ্ছি’ করে শেষ পর্যন্ত আজ রোববারও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তাঁরা।

পরে প্রায় আড়াই ঘণ্টা পর সেনাবাহিনীর একটি দল শ্রমিকদের জানায়, এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ তাঁদের সঙ্গে দেখা করবে—সেনাবাহিনীর এমন আশ্বাসে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ না এলে আবারও সড়ক অবরোধ করবেন বলেও জানান শ্রমিকরা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সড়ক অবরোধের কারণে জনসাধারণের চলাচলে বাধা, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা ব্যাহত হয়। আমরা মালিকপক্ষকে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিতে এবং তাদের বকেয়া পরিশোধ করতে অনুরোধ করছি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews