1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:57 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : Monday, March 3, 2025
  • 672
বাংলা ফটো নিউজ : সাভারে মজুরি বৃদ্ধি ও কারখানা বন্ধের প্রতিবাদসহ একাধিক দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা। এতে প্রায় দুই ঘন্টা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে সাভারের উলাইল এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
শ্রমিকরা জানান, গত ডিসেম্বর মাসে ওভারটাইম ও পিসরেট মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছিলেন মজুরি বাড়াবে। কিন্তু বাড়ায়নি। এনিয়ে আমরা কারখানায় গতকাল মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে মালিকপক্ষ আলোচনা করতে অস্বীকার করে এবং উল্টো আজ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি বলে জানান শ্রমিকরা।
এসময় শ্রমিকরা পার্শ্ববর্তী আল লিমা গার্মেন্টস ও আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকদের তাদের সাথে রাস্তায় নামতে আহ্বান জানায়। এতে সাড়া না পেয়ে কয়েকজন শ্রমিক আল লিমা গার্মেন্টস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুল কবীর বলেন, সকালে ডায়নামিক সোয়েটার কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে। এ সংবাদ পেয়ে আমরা পুলিশসহ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে আসি। এসময় পার্শ্ববর্তী আল লিমা গার্মেন্টস ভাঙচুরের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই শ্রমিককে আটক করা হয়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews