1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:26 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ট্রেনের ধাক্কায় রেলওয়ে কর্মচারীর মৃত্যু

  • আপডেট টাইম : Saturday, April 7, 2018
  • 489

বাংলা ফটো নিউজ : কুষ্টিয়ার মিরপুর উপজেলার গেটপাড়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় দুলাল চন্দ্র (৪৭) নামের এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন।

নিহতের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। জানা যায়, আজ শনিবার (৭এপ্রিল) বিকাল ৪টার সময় মিরপুর রেলওয়ে ষ্টেশন থেকে ৩ কিঃ মিঃ দক্ষিনে ফুলবাড়ীয়া ইউপি’র গেটপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। উল্লেখিত স্থানে ট্রেন লাইনের সাইডে কাজ করছিল রেলওয়ের মাষ্টার রোল কর্মচারী দুলাল চন্দ্র। অসাবধানতাবসতঃ সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা ট্রেন উল্লেখিত স্থান অতিক্রমকালে তার শরীরে আঘাত লাগে।

তাৎক্ষনিকভাবে তার সহকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য মিরপুর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহত দুলাল চন্দ্র দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী গ্রামের মৃত নগেন চন্দ্রের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews