1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় বজ্রপাতে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : Sunday, April 6, 2025
  • 429

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বজ্রপাতে বিথী আক্তার (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে আশুলিয়ার ডিইপিজেড থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত বিথী আক্তার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামের বাসিন্দা রাসেল হোসেনের স্ত্রী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধামসোনা ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস বলেন, নিহত বিথী আক্তার ডিইপিজেডের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে সন্ধ্যায় কারখানা থেকে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে থেমে থেমে বজ্রপাত হতে থাকে। এসময় ওই নারী পোশাক শ্রমিক ভিজে বাড়ি ফেরার পথে ধামসোনা ইউনিয়নের কন্ডা ব্রীজ এলাকায় বজ্রপাতে নিহত হন।

পরে পরিবারের সদস্যরা ওই নারীর মরদেহ বাসায় নিয়ে আসে বলেও জানান সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews