1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে শ্রমিক কলোনির ৮ ঘর

  • আপডেট টাইম : Sunday, April 6, 2025
  • 395

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় কালাম মাদবরের মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে টিনশেড ঘরের একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তা আশপাশে থাকা অন্যান্য টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে টিনশেড ঘরের ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫৫ মিনিটে কাজ শুরু করলে ২টা ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যম থেকে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews