1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় সাইবার নিরাপত্তা আইনে মসজিদের ইমাম গ্রেপ্তার

  • আপডেট টাইম : Tuesday, April 8, 2025
  • 653

বাংলা ফটো নিউজ : সাইবার নিরাপত্তা আইনে সাভারের আশুলিয়ার এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (৭ এপ্রিল) সোমবার দিবাগত রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মুফতি এবাদুল ইসলাম ফরিদী (৩৫) আশুলিয়ার শ্রী খন্ডিয়া নুর জামে মসজিদের ইমাম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোষ্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমন অভিযোগের ভিত্তিতে সাইবার নিরাপত্তা আইনে এক ওয়ার্ড যুবদল নেতার দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতারের পর আজ দুপুরে আদালতে প্রেরণ করে আশুলিয়া থানা পুলিশ।

মামলার বাদীর নাম আতাউর রাহিম। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি।

এজাহারে মামলার বাদী উল্লেখ করেন, গত ৫ এপ্রিল গ্রেফতারকৃত আসামি ওই ইমাম তার আইডি থেকে একটি ফেসবুক পোষ্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যা দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ফলশ্রুতিতে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে আাদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews