1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 26, 2026, 8:20 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

খালেদা জিয়াকে এক ঘরে করতে হবে : তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : Sunday, April 8, 2018
  • 427

বাংলা ফটো নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারী উন্নয়ন বিরোধী শক্তির লালন-পালনকারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপিকে সমাজ এবং রাজনীতির মাঠ থেকে এক ঘরে করতে হবে। আজ রোববার কুষ্টিয়ায় জাতীয় নারী জোট-ভেড়ামরা শাখা আয়োজিত ভেড়ামারা ডিগ্রী কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

 

নারী বিদ্বেষীদের মিষ্টি কথায় না ভুলে ওদের আর জায়গা না দিতে নারী সমাজের প্রতি আহবান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা নারী উন্নয়ন বিরোধী ও নির্যাতন কারীদের সঙ্গী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নীতি আইনের মধ্যেই আছে নারী উন্নয়ন নারীর স্বার্থ। তিনিই নারীদের সন্মান দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।

 

উপজেলা নারী জোটের সভাপতি নাসিমা আলিম সাজু’র সভাপতিত্বে সমাবেশে জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews