1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:03 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জনগণ কোনো দুর্নীতিবাজের সঙ্গে নেই : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : Thursday, March 22, 2018
  • 390

বাংলা ফটো নিউজ : খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় না মেনে বিএনপির আন্দোলনের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ কোনো দুর্নীতিবাজের সঙ্গে নেই।

তিনি বলেন, ‘তারা আইন মানবে না, কানুন মানবে না-এমনই তাদের চরিত্র। তারা জনগণের সম্পদ, এতিমের টাকা লুটে খাবে। আর এজন্য আদালত শাস্তি দিল কেন? এজন্য হুমকি, ধমকি আন্দোলন।’

জনগণ কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবাজের সঙ্গে নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ হবে শান্তির দেশ।

শেখ হাসিনা বুধবার বিকেলে পটিয়া সরকারি কলেজ এবং আদর্শ স্কুল মাঠে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ আয়োজিত বিশাল জনসভায় প্রদত্ত ভাষণে একথা বলেন।

খালেদা জিয়ার দুর্নীতির মামলা এবং কারাবাস সম্পর্কে তিনি বলেন, এতিমখানার জন্য বিদেশ থেকে টাকা এসেছে- আপনারা চিন্তা করে দেখেন পবিত্র কোরাআন শরীফে লেখা আছে এতিমের হক কেড়ে নিওনা। আর তারা কোরআন শরীফের নির্দেশ অমান্য করেছে। এতিমের টাকার একটি টাকাও এতিমখানায় যায় নাই। সব নিজেরা আত্মসাৎ করেছে।

এই মামলা আওয়ামী লীগ সরকার নয়, বরং খালেদা জিয়ার পছন্দের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন এবং সেনাপ্রধান মইনউদ্দিন দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই মামলা রুজু করেছে দুর্নীতি দমন কমিশন আর রায় দিয়েছে আদালত।

এ সময় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া, দুই ছেলে তারেক ও আরাফাত রহমান এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করেছেন বলে অভিযোগ করে এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সিঙ্গাপুর এবং আমেরিকার আদালতে খালেদা জিয়ার দুই ছেলের অর্থ পাচার ধরা পড়ার পর তার সরকার সে টাকা দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি মুসলেম উদ্দিন আহমেদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বক্তৃতা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews