1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:27 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ভালো নেই কাঙালিনী সুফিয়া, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা খোরশেদ 

  • আপডেট টাইম : Saturday, June 14, 2025
  • 828

বাংলা ফটো নিউজ : ভালো নেই লোক সংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া। অর্থকষ্টে দিন কাটছে তার। এ শিল্পীর সার্বিক খোঁজখবর ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।

শনিবার (১৪ জুন) দুপুরে সাভার পৌরসভার জামসিং এলাকায় অসুস্থ কাঙালিনী সুফিয়ার ভাড়া বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা সেবায় সহযোগিতার কথা জানান বিএনপির ওই নেতা।

কাঙালিনী সুফিয়া বলেন, বাড়িতে দুই দিন ধরে গ্যাস (এলজিপি গ্যাস সিলিন্ডার) নেই। টাকার জন্য গ্যাসের সিলিন্ডার কিনতে পারি না। এখন বয়স হয়েছে, তাই গান গাওয়ার জন্য কেউ ডাকে না। আয়-রোজগার নাই। অনেক কষ্ট করে চলছি ।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লোকগানের শিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছি। আজকে তাকে আর্থিকভাবে কিছু সহায়তা করেছি।

এ সময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews