1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:46 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

‘খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসা লোকদেখানো’

  • আপডেট টাইম : Monday, April 9, 2018
  • 345

বাংলা ফটো নিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন বিশিষ্ট চিকিৎসক সমাজ। তারা বলছেন, আগে থেকে বেশ কিছু ক্রনিক রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। নতুন করে ঘাড়, মেরুদণ্ড ও স্নায়ুবিক সমস্যায় ভুগছেন তিনি। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা তার রোগ সম্পর্কে কিছুই জানেন না। তারা নতুন করে চিকিৎসা শুরু করেছেন। তারা মামুলি কিছু পরীক্ষা যেমন রক্ত ও এক্স-রে করতে দিয়েছেন। এ ধরনের পরীক্ষা দিয়ে একজন বয়স্ক মানুষের রোগ নিরূপন করা যাবে না। এমআরআই, সিটি স্ক্যান করে দেখতে হবে তার শরীরে কী ধরনের অর্থোপেডিক ও নিউরোলজিক্যাল সমস্যা তৈরী হয়েছে। বেগম খালেদা জিয়ার লিভার, কিডনি, ফুসফুস, হাঁটু কী অবস্থায় তা পরীক্ষা করে দেখতে হবে।

বিশিষ্ট চিকিৎসক সমাজ সংবাদ সম্মেলনে বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষাটা ছিল একেবারেই লোক দেখানো। তার ব্যক্তিগত চিকিৎসকেরা তার সাথে থাকলেও তাদের কোনো পরামর্শ নেয়া হয়নি। অথচ তারাই জানেন, কিভাবে চিকিৎসা করতে হবে, তার কী প্রয়োজন।

চিকিৎসক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এ ধরনের লোক দেখানো মেডিক্যাল বোর্ড অথবা চিকিৎসা গভীর উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের সাবেক ডিন, শিশু সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিঞা, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. এ কে এম রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews