1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 1:59 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে আন্দোলনের মুখে দাবি ‘মেনে নিল’ এনাম মেডিকেল কর্তৃপক্ষ

  • আপডেট টাইম : Thursday, July 3, 2025
  • 963

বাংলা ফটো নিউজ : আন্দোলনের মুখে স্টাফদের দাবি মেনে নিয়েছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বেতন কাঠামোসহ নানা দাবিতে হাসপাতালের স্টাফরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে। এতে প্রায় সাড়ে চার ঘন্টা হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়।

হাসপাতালের স্টাফরা জানান, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সহস্রাধিক স্টাফ কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন।

এসময় স্টাফরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলে এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে হাসপাতালে সহায়ক জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা পুরোপুরি স্বাভাবিক হয় বলে জানান হাসপাতালের স্টাফরা।

এদিকে, সকাল থেকেই হাসপাতাল এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews