1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:21 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বাবাকে বেঁধে মায়ের সামনে কিশোরীকে গণধর্ষণ

  • আপডেট টাইম : Tuesday, April 10, 2018
  • 353

বাংলা ফটো নিউজ : ভোলার তজুমদ্দিনে রাতের আধাঁরে চরমোজাম্মেলে পিতার হাত-পা ও চোখ বেঁধে মায়ের সামনে কিশোরী মেয়ে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ধর্ষিতার মা তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দু’জনের নাম উল্লেখ্যসহ ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেলে সোমবার রাত দেড়টায় ৬ জনের একটি দল চরের বাসিন্দা মুরাদের ঘরের সামনে এসে দরজা নিয়ে নাড়ানাড়ি করতে থাকলে ঘুম থেকে উঠে মুরাদ জানতে চায় তারা কারা। এসময় তারা জানান, আমাদের বাড়ি অনেক দূরে আমাদেরকে একটু পানি দেন। পরে মুরাদ ঘরের দরজা খুললে তারা ঘরে ঢুকেই মুরাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলেন এবং মুরাদের স্ত্রী হাসিনা বেগম ও কিশোরী মেয়েকে (১৬) টেনে হিচড়ে ঘর থেকে বাহিরে নিয়ে যায়। পরে মাকেও বেঁধে তার সামনে ৬ লম্পট পালাক্রমে কিশোরীকে গণধর্ষণ করে।

এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন লাইট নিয়ে বের হলে ছয় ধর্ষক পালিয়ে যায়। লাইটের আলোতে দুই ধর্ষককে চিনতে পারেন ধর্ষিতার মা। পরে স্থানীয়দের সহযোগীতায় বাবা, মা ও মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য তজুমদ্দিনে পাঠানো হয়।

এ ঘটনায় ধর্ষিতার মা হাসিনা বেগম চরমোজাম্মেলের ৬নং ওয়ার্ডের ইব্রাহিম মাঝির ছেলে সালাউদ্দিন (৩৫) ও একই এলাকার রহিম সারেংয়ের ছেলে মনির (২৭) নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০-এর (সংশোধীত) ২০০৩-এর ৯এর (৩)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ০৪।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মদ জানান, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews