1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:45 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না যুক্তরাজ্য

  • আপডেট টাইম : Tuesday, April 10, 2018
  • 343

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না যুক্তরাজ্য। তবে তারা বিশ্বাস করে আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

ব্লেক বলেন, ‘এর আগে ফেব্রুয়ারি মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। দুই বৈঠকেই তিনি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মুক্ত গণমাধ্যমের ওপর গুরুত্ব এবং বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।’

অ্যালিসন ব্লেক আরও বলেন, ‘কমনওয়েলথের সদস্য হিসেবে, আন্তর্জাতিক অংশীদার, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের জন্য উৎসাহিত করা হবে।’

এক প্রশ্নের জবাবে অ্যালিসন ব্লেক বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা আগামী নির্বাচনের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।’

অনুষ্ঠানে ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক মাহফুজ মিশু বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews