1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:37 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গাজীপুরে বিএনপি সহ ১০ মেয়রপ্রার্থী মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম : Thursday, April 12, 2018
  • 334

বাংলা ফটো নিউজ : গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল বৃহষ্পতিবার। এদিন ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলের নেতা কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিকেল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে সকাল থেকেই প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকদের গাড়ি ভাড়া করে লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিস জেলা শহরের রথখোলার বঙ্গতাজ অডিটোরিয়ামের দিকে ছুটতে থাকে। এসময় প্রার্থীদের ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক নিয়ে মিছিল ও সমাবেশ করে তাদের কর্মী-সমর্থকরা শোডাউন করেছে। দুপুর না গড়াতেই প্রার্থীদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে আশেপাশের এলাকাসহ পুরো শহর সরগরম হয়ে উঠে। সৃষ্টি হয় যানজটের। রিকশা পর্যন্ত চলার উপায় ছিল না। এ যেন ছিল নির্বাচনী আচরনবিধি ভঙ্গের মহোৎসব।

গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে শেষ দিন পর্যন্ত মোট ৩৯১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি সমর্থিত দলের নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারসহ মেয়র পদে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১৯টি কাউন্সিলর পদের জন্য ৮৭ জন ও ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৯৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার মেয়র প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড কাউন্সিল প্রার্থীরাও উৎসব মুখর পরিবেশে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

বৃহষ্পতিবার মেয়র পদের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এরআগে জাসদ মনোনীত প্রার্থী তার মনোনয়ন পত্র জমা দেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৮ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বৃহষ্পতিবার দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, মোঃ মুজিবুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামীগের মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা সফিকুল আলম বাবুল, আব্দুর রউফ নয়ন, অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জাহাঙ্গীর আলম বক্তব্য দিতে গিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর ও বাসযোগ্য মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার। এ সময় তার সঙ্গে বিএনপি’র ঢাকা বিভাগীয় সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি একেএম ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক সায়েদুল আলম বাবুল, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, ডাঃ মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী ও সোহরাব উদ্দিনসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসান উদ্দিন সরকার তার মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি সকলের সহযোগীতা চান এবং এই নির্বাচনকে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রুপান্তরের কথা বলেন। সেই সাথে তিনি নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবী জানান।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমাদেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুর উন্নয়ন ফোরামের স্বতন্ত্র মেয়র প্রার্থী নগর জামায়াতের আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ।

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আমরা ২০ দলীয় জোটে আছি এবং ২০ দলের প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো বলে প্রত্যাশা করছি। গাজীপুরের সার্বিক বাস্তবতায় আমাদের পক্ষে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। সুতরাং ২০ দলের সমর্থন পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি অনতিবিলম্বে সেনা মোতায়েনের দাবি জানানোর পাশাপাশি বিতর্কিত ইভিএম বন্ধের দাবি জানিয়ে বলেন, নতুবা নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি সিইসির সমালোচনা করে বলেন, সিটি নির্বাচনের জন্য সেনা মোতায়েনে তার অনীহা দুর্ভাগ্যজনক। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভোট ছিনতাই করা হলে গাজীপুর থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাবে।

এসময় তার সাথে ছিলেন মহানগর উন্নয়ন পরিষদের নির্বাচনী পরিচালক ও নগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান, প্রার্থীর নির্বাচনী এজেন্ট আফজাল হোসাইন, জেলা জামায়াত নেতা মোহাম্মদ আলী, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ, নগর জামায়াত নেতা হাফেজ ইবরাহীমসহ শত শত উৎসবমুখর জনতা।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মন্ডল বলেন, আচরনবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। প্রার্থীদের সঙ্গেও কথা হয়েছে মনোনয়নপত্র দাখিল করার সময় কোন প্রার্থীর সঙ্গে যেন পাঁচজনের বেশি লোক না আসে। তারপরও পুলিশ-ম্যাজিস্ট্রেটদের বলে দিয়েছি কোথাও যাতে কেউ আচরণবিধি লঙ্ঘন না করেন। আচরণ বিধি যাতে লঙ্ঘন না হয় এজন্য আমরা বিভিন্ন ধরণের প্রচেষ্টা চালাচ্ছি, আচরন বিধি বিলি করছি, মাইকিং দিচ্ছি, প্রশাসনও চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন বৃহষ্পতিবার। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থীতা (মনোনয়নপত্র) প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ৩১ মার্চ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠার পর হতে এটি হবে এ সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews