1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:52 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে : মির্জা ফখরুল

  • আপডেট টাইম : Wednesday, April 25, 2018
  • 343

বাংলা ফটো নিউজ : অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে আগামী নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের আগে কারাবন্দী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

ক্ষমতাসীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই অবস্থার পরিপ্রেেিত আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করা। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব বলেন।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন বানোয়াট মামলায় সাজা প্রদানের প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দিয়েছিল বিএনপি। সে মোতাবেক গতকাল ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করেন দলটির হাজার হাজার নেতাকর্মী। ঢাকায় বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই মানববন্ধনে নেতাকর্মীদের ঢল নেমেছিল। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েক লাইনে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে মানববন্ধনে দাঁড়ান। সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন।

তারা ‘আমার নেত্রী আমার মা, বন্দী রাখা যাবে না’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রীর মুক্তি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। নেতকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়া পল্টন এলাকা। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ দিকে মানববন্ধনকে ঘিরে নয়া পল্টনের সামনের সড়কে পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন ছিল।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় আড়াই মাস হতে চলেছে এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ও গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের জন্য তার দীর্ঘজীবন ব্যয় করেছেন সেই দেশনেত্রী খালেদা জিয়াকে এ ফ্যাসিবাদি সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রেখেছে। তিনি কারাগারে প্রতিদিন অসুস্থ হচ্ছেন। প্রতিদিন ক্রমান্বয়ে তার স্বাস্থ্য ভেঙে পড়ছে। মঙ্গলবার তার সাথে পরিবারের সদস্যরা দেখা করেছেন। তখন আমরা জেনেছি যে খালেদা জিয়া এতই অসুস্থ হয়ে পড়েছেন, দ্বিতীয়তলা থেকে নিচতলায় নামতে পারেননি। আমরা বারবার বলছি, তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে পরীা করিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হোক। তা সত্ত্বেও খালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত চিকিৎসকদের দেখা করতে দেয়া হচ্ছে না এবং তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, আমরা জানি এই সরকার কেন দেশনেত্রীকে আটকিয়ে রেখেছে। একটিই মাত্র কারণ, তারা খুব আতঙ্কিত। যদি খালেদা জিয়া বাইরে থাকেন তাহলে গণতন্ত্রের মুক্তির জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে কোনোমতেই প্রতিরোধ করতে সফল হবে না এবং তারা মতায় থাকতে পারবে না। আজ এই অবস্থার পরিপ্রেেিত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করতে হবে।

আগামী সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন করতে হলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, দেশনেত্রীকে মুক্তি দিতে হবে, নির্বাচনের আগে নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

তারেক সম্পর্কে অপপ্রচার : মির্জা ফখরুল বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে সরকার মিথ্যাচার করছে। আমরা গতকালও বলেছি, আজকে বলছি, এই বিতর্ক সৃষ্টি করে তারা নিজেরাই নিজেদের গহ্বরে পড়েছেন। তারেক রহমান কোনো মতেই নাগরিকত্ব বর্জন করেননি। তিনি এই দেশের নাগরিক ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই অবৈধ সরকার খালেদা জিয়াকে কারাবন্দী করার পর প্রথমে ডিভিশন না দিয়ে তাকে নির্যাতন করেছে। একটি জামিনযোগ্য মামলায় তাকে কলাকৌশলে জামিন দিচ্ছে না। সরকার খালেদা জিয়া এবং বিএনপিকে বাইরে রেখে আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি পাতানো খেলা খেলতে চায়। কিন্তু সেই খেলা তারা আর খেলতে পারবে না। জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। তারা সুযোগ পেলে ভোটের মাধ্যমে তার জবাব দেবে।

খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। আজকে যারা ভোটবিহীন অবৈধ সরকারের মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন তাদের পরিচয় দেয়ার প্রয়োজন আছে, কিন্তু তারেক রহমানের পরিচয় দেয়ার প্রয়োজন নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews