1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:28 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : Tuesday, May 1, 2018
  • 312

বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।

পুলিশ জানায়, সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক বকেয়া জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে গার্মেন্টস বিক্ষোভ করে আসছিলো। পরে আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দিতে পারেনি। পরে শ্রমিকরা সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল করে এসে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মহাসড়ক অবরোধ রয়েছে। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে বলে জানিয়েছে শ্রমিক।

চার ঘন্টা মহাসড়ক অবরোধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে বাসযাত্রীরা। মহাসড়ক অবরোধ থাকার কারনে যাত্রীরা পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন।

বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বলেন আমরা বেতন দেওয়ার জন্য মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews