1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:23 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, May 2, 2018
  • 547

বাংলা ফটো নিউজ : সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের সামনের হাওরে বজ্রপাতে কমলা কান্ত তালুকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমলা কান্তের দুই ছেলেসহ ৩ জন আহত হন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান কমলাকান্ত তালুকদারের সৎকারের জন্য ৫ হাজার টাকা এবং আহত দুই ছেলের চিকিৎসার জন্য আরো ৫ হাজার টাকা অনুদান দেন।

আহতরা হলেন, কমলাকান্তের বড় ছেলে জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র প্রিন্স তালুকদার (২০) এবং ছোট ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সৈকত তালুকদার (১৫) এবং একই গ্রামের পান্ডব তালুকদারের ছেলে জ্ঞান রঞ্জন তালুকদার (৪৫)।

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের মধ্যে দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে হিরন মিয়া (৩০) দক্ষিণের হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যায়।

একই সময়ে বজ্রপাতে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জগন্নাথপুর হাওরে কৃষক আব্দুর রশিদের (৪৫) মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল্লাহ রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews