বাংলা ফটো নিউজ : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন নামক এলাকায় ছিনতাইয়ের সময় হৃদয় হোসেন (২০) ও মেহেদী হাসান (২০) নামের দুই কলেজছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সবুজ মিয়া (২০) নামে এক যুবকসহ এক নারী পোষাক শ্রমিককে ৩টি মোটর সাইকেলযোগে ৭/৮ জন যুবক পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা একটি মোটরসাইকেল সহ (ঢাকা মেট্রো-ল ৩৪-৩১৩১) দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজগর ঘটনাস্থলে এসে ঐ দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। আটক হৃদয় হোসেন সাভারের দেওগাও এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে। অপরজন একই এলাকার গাজী আব্দুল ওহাবের ছেলে। আটক দুজনেই সাভারের কলেজ অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট কলেজের ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
এবিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজগর আওয়ার বলেন, ”বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে”।
Leave a Reply