1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:29 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

  • আপডেট টাইম : Wednesday, May 2, 2018
  • 298

বাংলা ফটো নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে হাসপাতালের উত্তর পাশ থেকে অ্যাম্বুলেন্স চালক মো: বাবু নবজাতককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে শিশু চিকিৎসকের পর্যবেক্ষণে আছে।

অ্যাম্বুলেন্স চালক মো: বাবু বলেন, আমি গাড়ি রাখার জন্য হাসপাতালের উত্তর দিকে যায়। এ সময় ডাস্টবিনে ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেয়ে আমি এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক ছেলে কান্না করছে। তখন আমি ডাস্টবিন থেকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে ডাক্তারের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে, এই ঘটনার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নবজাতকটিকে এক নজর দেখতে সদর হাসপাতালে ভিড় জমায়। শিশুটিকে দত্তক নেয়ার জন্য বেশকিছু পরিবার এগিয়ে এসেছে। দত্তক নেয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সদর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মো: জিয়াউল হক বলেন, বাচ্চাটি বর্তমানে হাসপাতালে শঙ্কামুক্ত ও চিকিৎসাধীন আছে। তাকে দত্তক নেয়ার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। আমরা বিষয়টি পরে বিবেচনা করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews